শেরপুরে হাতি তাড়াতে গিয়ে পায়ে পিষ্ট ভ্যানচালক

আপডেট : ২০ মে ২০২৫, ১১:০৬ পিএম

শেরপুরে গারো পাহাড়ে ধান ক্ষেত থেকে একদল বন্য হাতি তাড়াতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে ব্যাটারিচালিত অটোভ্যানের এক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে আটটার দিকে জেলার ঝিনাইগাতি উপজেলার কাংশা ইউনিয়নের দরবেশ তলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম আজিজুর রহমান আকাশ (৩৮)। তিনি ওই ইউনিয়নের গান্ধিগাঁও এলাকার আব্দুল হাকিমের ছেলে। 

নিহতের সম্বন্ধী দুলাল মণ্ডল জানান, রাতে সীমান্তবর্তী এলাকায় ২০-৩০টি হাতি দল বেঁধে ধান ক্ষেতে নেমে আসে। এসময় ফসল রক্ষায় এলাকার মানুষ হাতি তাড়াতে লাঠি নিয়ে ধাওয়া করেন। কিন্তু আকাশ খুব কাছাকাছি গেলে একটি হাতি তাকে ধাওয়া দিয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। পরে লোকজনের ধাওয়া দিলে হাতির দল সরে যায়। এসময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার অমিও জ্যোতি সাইফুল্লাহ বলেন, হাসপাতালে আনার আগের তার মৃত্যু হয়। হাতির পায়ের আঘাতে তার মুখ ও পেট থেঁতলে গেছে। 

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ আল-আমীন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের সহকারী রেঞ্জার আব্দুল করিম বলেন, নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বন বিভাগ থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

একাত্তর/এসি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর