দুই সপ্তাহে ১২ হাতির মৃত্যু স্বাভাবিক ঘটনা নয়: রিজওয়ানা

আপডেট : ২৬ মে ২০২৫, ০৫:৫৩ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমি দায়িত্ব নেওয়ার পর দুই সপ্তাহে দেশে ১২টি বন্যহাতির মৃত্যুর ঘটনা ঘটেছে, যা স্বাভাবিক ঘটনা নয়।

সোমবার (২৬ মে) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় রিজওয়ানা বলেন, বিশ্বের অনেক জায়গাতে হাতি এবং মানুষ সহাবস্থান করছে, কখনও কোনো দ্বন্দ্ব হচ্ছে না। কিন্তু আমাদের জায়গা ও খাবার কম থাকার কারণে হাতি লোকালয়ে চলে আসে। হাতি লোকালয়ে এলেও তার জীবনটা আনন্দের হয়না বরং কষ্টের হয়। আমাদের কী করলে হাতি লোকালয়ে আসবে না সে ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে। 

এসময় অবৈধ বালু উত্তোলনকারীদের হুশিয়ার করে রিজওয়ানা বলেন, বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী অভিযান চলছে।

এদিকে, সাংবাদিকদের প্রশ্ন-উত্তর শেষ হলে কিছু লোকজন সাংবাদিকদের ওপর হামলা চালায়। এসময় এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, সময় টিভির চিত্রগ্রাহক বাবু চক্রবর্তী, বাংলাদেশ খবরের শাহরিয়ার শাকিরসহ ছয় জন আহত হয়।

নালিতাবাড়ীর বনের ভেতরের ২২৩একর জায়গা রয়েছে খাস জমি রয়েছে। যার ৩২ একর জমি সংরক্ষিত পাথর মহাল হিসেবেও রয়েছে। সম্প্রতি বনের ভেতরে দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। কাজ শুরুর পর বন্যহাতি সংরক্ষণ, সামাজিক বনায়ন বৃদ্ধি ও বনাঞ্চল টিকিয়ে রাখার সুপারিশে পর্যটন কেন্দ্র স্থাপনে আপত্তি জানায় স্থানীয় বন বিভাগ।

অপরদিকে বিকেলে মধুটিলা ইকোপার্কে হাতি মানুষ দ্বন্দ্বে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও মতবিনিময় সভায় যোগ দেন উপদেষ্টা।

এসময় উপস্থিত ছিলেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা কাজী মো. নুরুল কবীর, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান প্রমুখ।

একাত্তর/এসি
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর