স্বৈরাচার রোধে পিআর পদ্ধতির বিকল্প নেই: চরমোনাই পীর

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে। তাই গতানুগতিক নির্বাচনের মাধ্যমে স্বৈরতন্ত্র মাথাচাড়া দিতে পারে, সেজন্য স্বৈরাচার রোধে পিআর পদ্ধতির বিকল্প নেই।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের না‌লিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ উত্তর বাজার শহীদ মু‌ক্তিযোদ্ধা মঞ্চে জুলাই সনদের আইনি ভি‌ত্তি দেওয়া, আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দা‌বিতে গণসমাবেশের আগে সাংবা‌দিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি তাদের আগে থেকেই রয়েছে। তবে, প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় কালো টাকার প্রভাব ও সহিংসতার কারণে সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পান না। ফলে দলের কর্মীদের জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচনী মাঠে নামানো হবে কি না, তা নিয়ে তারা ভাবছেন।

পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে নির্বাচনে ইসলামী আন্দোলন অংশ গ্রহণ করবে কি না এমন প্রশ্নের জবাবে মুফতী রেজাউল করীম বলেন, আমাদের নির্বাচনে প্রস্তুতি আমরা আগে থেকেই করে রেখেছি। আমার দেশের কল্যাণের জন্য পিআর পদ্ধতি নিয়ে দাবি করতেই থাকবো। যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে নির্বাচনী মাঠে সক্রিয় হবেন। তবে, সহিংস পরিবেশে অংশগ্রহণ নিয়ে দলের ভেতরে শঙ্কা থেকেই যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি  মাওলানা আবু বকর, উপজেলা সেক্রেটারি মো. মিজানুর রহমান প্রমুখ।

একাত্তর/এসি
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর