শেরপুর-৩: জামায়াতের মনোনয়ন পেলেন মাসুদুর রহমান

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৫:৫৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন মো. মাসুদুর রহমান। তিনি এই আসনের প্রয়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ছোট ভাই।

রোববার (১ মার্চ) বিকেলে জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান এই জানিয়েছেন।

মো. মাসুদুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার। বর্তমানে তিনি শেরপুর জেলা জামায়াতের ব্যবসায়িক শাখা ‘ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেলা জামায়াত সূত্রে জানা গেছে, কেন্দ্রীয়ভাবে যোগ্যতা বিবেচনা করে এই মনোনয়ন দেওয়া হয়েছে। শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার তৃণমূল নেতাদের গোপন ব্যালটে নেওয়া মতামত কেন্দ্রে পাঠানো হয়। সেই মতামতের ভিত্তিতেই মাসুদুর রহমানকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

জেলা আমির মাওলানা হাফিজুর রহমান বলেন, তৃণমূলের মতামত ও প্রার্থীর সম্মতি কেন্দ্রে পাঠানো হয়েছিলো। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মাসুদুর রহমানকে প্রার্থী করা হয়েছে। আজ রাতের মধ্যে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার কথা রয়েছে। আগামীকাল সোমবার (২ মার্চ) মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

এই আসনে জামায়াতের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির তিনবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। 

গত তিন ফেব্রুয়ারি গভীর রাতে এই আসনের সাবেক জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান নির্বাচন স্থগিতের গণবিজ্ঞপ্তি জারি করেন। পরে নির্বাচন কমিশন এই আসনে নতুন তফসিল ঘোষণা করে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ দুই মার্চ। আপিল প্রক্রিয়া চলবে ছয় থেকে ১০ মার্চ পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ মার্চ। আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

একাত্তর/এসি
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বড় জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। 
শেরপুরের শ্রীবরদীতে ট্রাঙ্কের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় মিলেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি মরদেহ বহনকারী পিকআপ ভ্যান ও এর চালককে আটক...
শেরপুরে রাস্তার পাশ থেকে একটি ট্রাঙ্কের ভেতর লেপ-তোষকে মোড়ানো অজ্ঞাত এক নারীর (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের হাত-পা বাঁধা অবস্থায় ছিলো বলেও জানিয়েছে পুলিশ। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর