জামালপুরে ড্রাম সেতু ভেঙে ভাই-বোনসহ তিন মৃত্যু, নিখোঁজ সাত

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৭:৩০ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান ড্রাম সেতু ভেঙে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আরও অন্তত সাতজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২১ মার্চ) ঈদের দিন বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো- জামালপুরের দেওয়ানগঞ্জ থানার কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২) এবং একই থানার ডাকাতিয়াপাড়ার জয়নালের মেয়ে মায়ামনি (১০)।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈদের আনন্দ উপভোগ করতে বিকেলে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান ড্রাম সেতুটিতে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন। একপর্যায়ে অতিরিক্ত মানুষের ভার সইতে না পেরে সেতুর মাঝখানের অংশ ভেঙে যায়। এতে ওপরে থাকা বেশ কিছু শিশু নদে পড়ে তলিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত তিন শিশুর মরদেহ উদ্ধার করেছেন।

দেওয়ানগঞ্জ থানা-পুলিশ জানিয়েছে, ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ ওঠার কারণেই ভাসমান সেতুটি ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে নদে তল্লাশি চালানো হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজদের স্বজনদের আহাজারিতে নদী তীরবর্তী এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

একাত্তর/এসি
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর