‘একটা ঘর দিলো কায়সার বাবা, এখন শান্তিতে থাকবাম’

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৪:৪৯ পিএম

‘ঘর ভাঙা আছিল, পলিথিন দিয়া রাখতাম। ঘরের ভাঙা দিয়া পানি পড়ত। আমরা আগে অনেক কষ্টে আছিলাম। এখন আমারারে একটা ঘর দিল কায়সার বাবা। আমরা এখন খুশি। এখন শান্তিতে থাকবাম।’

একনিশ্বাসে কথাগুলো বলছিলেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের শ্যামনগর গ্রামের বাসিন্দা ৮০ বছর বয়সী আদিবাসী বৃদ্ধা পিকুলা হাজং। জরাজীর্ণ ঘর থেকে মুক্তি পেয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) নতুন ঘর বুঝে নেন তিনি ও তার স্বামী কিরণ হাজং। ঘর উদ্বোধনের সময় তাদের চোখে-মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।

পিকুলা হাজং জানান, আগে তাদের বসতঘরটি চরম জরাজীর্ণ অবস্থায় ছিলো। সামান্য বৃষ্টি হলেই চাল ভেদ করে ঘরের ভেতরে পানি পড়তো। এমনকি রাতের বেলায় বিছানাও ভিজে যেতো, ফলে ঘুমানোর কোনো উপায় থাকতো না। পানি পড়া বন্ধ করতে ঘরের নানা স্থানে পলিথিন টাঙিয়ে রাখা হতো, কিন্তু তাতেও শেষ রক্ষা হতো না—ভিজতেই হতো। নতুন এই ঘরটি পাওয়ায় এখন থেকে শান্তিতে থাকতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বার্ধক্যের কারণে এখন আর কোনো কাজকর্ম করতে পারেন না পিকুলা হাজংয়ের স্বামী কিরণ হাজং। তিনি বলেন, আশপাশের মানুষ কিছু দিলে বুড়া-বুড়ি খাইয়া বাঁইচা আছি। ইচ্ছা আছিন বুড়া বয়সে ভালা একটা ঘরে থাকবাম। আমরার এই ইচ্ছা পূরণ হইছে, আমরা কায়সার কামালের কাছে কৃতজ্ঞ।

স্থানীয়রা জানান, এই বৃদ্ধ আদিবাসী দম্পতির কষ্টে দিনযাপনের চিত্র জানতে পেরে এগিয়ে আসেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি ব্যক্তিগত অর্থায়নে তাদের জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দেন। অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানোয় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় গ্রামবাসীও।

নতুন ঘরের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া এবং লেঙ্গুরা ইউনিয়ন যুবদলের সভাপতি মিলন মিয়া। এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর বিপুলসংখ্যক প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
একটি সন্তান জন্মের পর পরিবারে যে আনন্দের পরিবেশ তৈরি হয়, সেই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে প্রতিটি সন্তানের নামে অন্তত একটি করে গাছ লাগানোর আহবান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার...
শুধুমাত্র ইট-পাথরের অট্টালিকা ও দালান-কোঠা নির্মাণ করে উন্নয়নের বাহবা পেতে চান না বলে সোজা ভাষায় জানিয়েছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার...
বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খানের একমাত্র বোন শিউলি খানম (৫৭) আর নেই। বুধবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা...
নেত্রকোনায় একটি ধর্ষণ মামলার প্রধান আসামি ও পলাতক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তারের পর নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১৪। 
সার সংক্রান্ত যাবতীয় কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্যে তিন সদস্যের একটি ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার।
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে করা এসব মামলায় সাইফুজ্জামান...
ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ মোজতবা খামেনির প্রকাশ্যে না আসার রহস্য অব্যাহত থাকার মধ্যেই তাঁর পুরোনো একটি 'আর্কাইভ ফুটেজ' প্রকাশ করেছে দেশটির ফার্স নিউজ এজেন্সি। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর