ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাত্রার সময় কমবে দুই ঘণ্টা, বন্দর ঘিরে বড়ো পরিকল্পনা

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০১:৪৭ পিএম

ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে রেল যোগাযোগের সময় অন্তত দুই ঘণ্টা কমিয়ে আনার বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে চট্টগ্রামকে একটি পূর্ণাঙ্গ লজিস্টিক হাব এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্গো ও প্যাসেঞ্জার হাবে পরিণত করার মহাপরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) চট্টগ্রামে পৌঁছালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান।

চট্টগ্রামের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিটি অঞ্চলের নিজস্ব যে সম্ভাবনা রয়েছে, সেটিকে গুরুত্ব দিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। চট্টগ্রামের সমুদ্র বন্দর ও এর অনন্য ভৌগোলিক গুরুত্বের বিষয়টি মাথায় রেখেই সব বাজেট পরিকল্পনা সাজানো হয়েছে।

বাণিজ্যিক রাজধানীর অবকাঠামো খাতের আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মন্ত্রী আরও জানান, চট্টগ্রামের অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব বাড়াতে চায়না ইকোনমিক জোন এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে সরকারের। এর পাশাপাশি কর্ণফুলী নদীর অপর পাশে একটি ‘ফ্রি জোন’ বা মুক্ত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং চট্টগ্রামে বেশ কয়েকটি বন্দর গড়ে তোলার যে সমন্বিত উদ্যোগ, সেটির বাস্তবায়নের বিষয়ও এবারের বাজেটে প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রামের বন্দরকে কেন্দ্র করে লজিস্টিক হাব গড়ে তোলার পাশাপাশি শাহ আমানত বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের কার্গো ও প্যাসেঞ্জার হাব হিসেবে রূপান্তর করার কাজও দ্রুত এগিয়ে নেওয়া হবে।

এর আগে অর্থমন্ত্রী বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান।

একাত্তর/এসি
বর্তমান সরকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত রাখাকে অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খাল খনন কর্মসূচিতে দেশের প্রান্তিক মানুষ সুফল...
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামে এসে নিজের কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বাড়ানোই হবে তার...
দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। তাই নারীদের বাদ দিয়ে কোনোভাবেই টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা এবং চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সংসদ সদস্য প্রার্থী আমীর খসরু...
যখনই দেশ ও জনগণ সঙ্কটে পড়েছে তখন বিএনপিকে সবাই ভরসার জায়গা হিসেবে দেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর মাহমুদ চৌধুরী।
আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের মধ্যকার বিশ্বকাপের শেষ বত্রিশের সেই শ্বাসরুদ্ধকর ৩-২ গোলের ম্যাচে গোল ছিল, চরম নাটকীয়তা ছিল, আর ছিল লিওনেল মেসির চিরন্তন জাদুকরী ফুটবল। তবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের...
বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে পুঁচকে আফ্রিকান দেশ কেপ ভার্দের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে পাওয়া শ্বাসরুদ্ধকর জয়টি আর্জেন্টিনার জন্য এক বড় সতর্কবার্তা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে...
বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে অতিরিক্ত সময়ের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কেপ ভার্দে। তবে এই হারের পরও দলের...
বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে পুঁচকে কেপ ভার্দের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে গড়ানো শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে নাটকীয় জয়ের পরও দলের বল পজিশন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর