নারায়ণগঞ্জে তিন পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০২:১৮ পিএম

নারায়ণগঞ্জে মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে জখম করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন—সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও কনস্টেবল মাইনুল। হামলায় গুরুতর আহত হয়েছেন মাসুম মিয়া নামের পুলিশের এক সোর্সও। আহত পুলিশ সদস্যদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সোর্স মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনার তদন্ত ও আসামি ধরতে দুপুরে সাতভাইয়াপাড়া এলাকায় অভিযানে যান এসআই সুরুজ্জামানসহ পুলিশের একটি দল। এ সময় পুলিশ দলটিকে লক্ষ্য করে মামলার অভিযুক্ত আসামি সাগর ও তার ভাই সজল ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। এতে তিন পুলিশ সদস্য ও তাদের সঙ্গে থাকা সোর্স মাসুম মিয়া গুরুতর জখম হন। পরে খবর পেয়ে সোনারগাঁ থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার জানান, ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে মূল অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত...
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
পূজা-অৰ্চনা, গীতাপাঠ, কীর্তন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে শুরু হয়েছে মহাসাধক শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবসের আনুষ্ঠানিকতা। 
আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের মধ্যকার বিশ্বকাপের শেষ বত্রিশের সেই শ্বাসরুদ্ধকর ৩-২ গোলের ম্যাচে গোল ছিল, চরম নাটকীয়তা ছিল, আর ছিল লিওনেল মেসির চিরন্তন জাদুকরী ফুটবল। তবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের...
বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে পুঁচকে আফ্রিকান দেশ কেপ ভার্দের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে পাওয়া শ্বাসরুদ্ধকর জয়টি আর্জেন্টিনার জন্য এক বড় সতর্কবার্তা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে...
বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে অতিরিক্ত সময়ের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কেপ ভার্দে। তবে এই হারের পরও দলের...
বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে পুঁচকে কেপ ভার্দের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে গড়ানো শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে নাটকীয় জয়ের পরও দলের বল পজিশন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর