ফ্রেশের বিপুল সয়াবিন তেল আত্মসাতের চেষ্টা, ৭১৬ কার্টন উদ্ধার

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০২:০১ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ ঘটনার সঙ্গে জড়িত চালক মো. আল আমিন গাজীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে গাজীপুর ও রাতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তেল উদ্ধার ও চালককে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

পুলিশ জানায়, গত ছয় জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপের কারখানা থেকে রংপুরের উদ্দেশে একটি ট্রাকে (সিলেট-ট ১১-০৬৫৮) ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তেল পাঠানো হয়। পণ্যের আনুমানিক বাজারমূল্য ছিলো ২৫ লাখ টাকা। তবে নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে না দিয়ে ট্রাকচালক আল আমিন গাজী ট্রাকসহ উধাও হয়ে যান।

এ ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার মো. হাছান আলী বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি বিশেষ দল তদন্ত শুরু করে। শুক্রবার (১০ জুলাই) বিকেল পাঁচটা ২০ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে অভিযুক্ত চালক আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে আত্মসাৎ করা ৭১৬ কার্টন সয়াবিন তেল এবং পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

একাত্তর/এসি
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
নারায়ণগঞ্জে মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে জখম করা হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
কানসাস সিটির কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শুধু সেমিফাইনালের টিকিট কাটার লড়াই নয়, এটি আসলে লিওনেল মেসির জাদুকরী আন্তর্জাতিক ক্যারিয়ারের আয়ু আর ক’দিন থাকবে, তার এক অগ্নিপরীক্ষা। ইন্টার মায়ামিতে মেসির...
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে রাত ৩টায় যখন ইংল্যান্ড আর নরওয়ে সেমিফাইনালে ওঠার মহারণে মুখোমুখি হবে, তখন ক্যামেরার সব চোখ তাক করা থাকবে বিশ্ব ফুটবলের দুই মহাতারকা- হ্যারি কেইন এবং আরলিং হালান্ডের...
উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত কার্যকর, গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও কথিত পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে ১১ দলীয় জোট।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর