‘দানব’ হালান্ডকে বোতলবন্দী করে রাখা হবে: কেইন

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৮:৩৪ পিএম

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে রাত ৩টায় যখন ইংল্যান্ড আর নরওয়ে সেমিফাইনালে ওঠার মহারণে মুখোমুখি হবে, তখন ক্যামেরার সব চোখ তাক করা থাকবে বিশ্ব ফুটবলের দুই মহাতারকা- হ্যারি কেইন এবং আরলিং হালান্ডের দিকে। মাঠের এই হাইভোল্টেজ যুদ্ধের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে এসে হালান্ডের সাথে নিজের তুলনার পারদকে এক ফুঁৎকারে উড়িয়ে দিলেন থ্রি-লায়ন্স অধিনায়ক হ্যারি কেন।

নরওয়েজিয়ান এই গোলমেশিনকে ‘দানব ও মেশিন’ আখ্যা দিয়ে কেইন সোজা জানিয়ে দিলেন, আজ রাতে মাঠের লড়াইয়ে হালান্ডকে বোতলবন্দী করে টুর্নামেন্টের ঠিক মোক্ষম সময়ে নিজেদের সেরা রূপটা দেখাতে পুরোপুরি প্রস্তুত ইংল্যান্ড।

চলতি ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইটা এখন চরম উত্তেজনাকর এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে। ফ্রান্সের কিলিয়ান এমবাপে এবং আর্জেন্টিনার লিওনেল মেসি ৮টি করে গোল নিয়ে সবার ওপরে থাকলেও, তাঁদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সাত গোল করা হালান্ড এবং ৬ গোল করা হ্যারি কেইন।


হালান্ডের সাথে শ্রেষ্ঠত্বের তুলনায় কেন রসিকতার সুরে বলেন, এই উত্তর দেওয়া আমার পক্ষে অসম্ভব। আমরা দুজনে সম্পূর্ণ ভিন্ন ঘরানার খেলোয়াড়। আরলিং অবিশ্বাস্য, শারীরিকভাবে ও একটা আস্ত মেশিন, একটা দানব। ওর ফিনিশিং বিশ্বমানের এবং ওর গোল করার রেকর্ডই সব কথা বলে। তবে, আমি আশা করব আজ যেন ওর দিনটা একদম শান্ত কাটে!

চলতি মরসুমে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে হ্যারি কেইন ইতিমধ্যে ৭৩টি গোল করে ফেলেছেন। ওদিকে ম্যানচেস্টার সিটির হয়ে ৪৬ গোল করে প্রিমিয়ার লীগের গোল্ডেন বুট জিতে বস্টনে এসেছেন হালান্ড। নিজের খেলার ধরন নিয়ে কেন বলেন, “আমি গোল করলেও একটু নিচে নেমে বলের টাচ পেতে ভালোবাসি, বিল্ড-আপে থাকতে পছন্দ করি। তাই আমাদের মধ্যে তুলনা চলে না।”

গ্রুপ পর্বে কঙ্গো র বিরুদ্ধে কেইনের শেষ মুহূর্তের জোড়া গোল এবং শেষ ষোলোয় মেক্সিকোর বিরুদ্ধে ৩-২ ব্যবধানের নখকামড়ানো জয়, কোনো ম্যাচেই ইংল্যান্ডকে চেনা ছন্দে পাওয়া যায়নি। এই অনুজ্জ্বল পারফরম্যান্সের সমালোচনা নিয়ে কেনের সোজা সাপটা জবাব, সবাই চায় টুর্নামেন্টের শুরুটা নিখুঁত হোক। কিন্তু ইতিহাস বলে, বড় টুর্নামেন্টের চ্যাম্পিয়নরা কখনোই খুব মসৃণভাবে ট্রফি জেতে না। কোয়ার্টার ফাইনাল থেকে আমাদের আসল রূপটা বের করতে হবে। এখন আর ভুল করার সুযোগ নেই, এক সপ্তাহের মধ্যে কোয়ার্টার, সেমি আর ফাইনাল শেষ হয়ে যাবে।


ম্যাচের আগে ইন্টার মায়ামির মাঠে যখন ইংলিশ ফুটবলাররা ঘাম ঝরাচ্ছিলেন, তখন গ্যালারিতে হাজির হয়ে চমক দেন সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহ্যাম। তিনি খেলোয়াড়দের সাথে বেশ কিছুটা সময় কাটান এবং কিছু টোটকা দেন।

তবে সংবাদ সম্মেলনের সবচেয়ে ‘হট টপিক’ ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হ্যারি কেনের গলফ খেলার গোপন খবর! ট্রাম্পের করা সেই মন্তব্য নিশ্চিত করে কেন হেসেই আকুল। তিনি বলেন, হ্যাঁ, প্রায় ১৮ মাস আগে পাম বিচে থাকার সময় স্বয়ং প্রেসিডেন্ট আমাকে গলফ খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন। যখন দেশের প্রেসিডেন্ট আপনাকে ডাকবেন, তখন সেখানে যাওয়াটা এক পরাবাস্তব অভিজ্ঞতা। ট্রাম্প বেশ ভালো গলফ খেলেন। আমি শুধু এটাই আশা করি, ওনার বয়সে পৌঁছে আমি যেন ওনার অর্ধেকও ভালো গলফ খেলতে পারি!

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের আগুনে এবার নতুন করে ঘি ঢাললেন ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর