যে কারণে এমবাপেকে ক্ষুদেবার্তা পাঠিয়েছিলেন শাকিরা

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৭:৪৯ পিএম

মাঠের ভেতরে কিলিয়ান এমবাপের বুটের জাদু নিয়ে তো তোলপাড় চলছেই, তবে এবার মাঠের বাইরেও বিশ্বমঞ্চে ঝড় তুললেন ফরাসি অধিনায়ক। আর সেই ঝড়ের নেপথ্য কারিগর আর কেউ নন, ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা! ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেই কালজয়ী ‘ওয়াকা ওয়াকা’র পর ২০২৬ বিশ্বকাপে নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সাথে জুটি বেঁধে শাকিরার গাওয়া ‘দাই দাই’ গানটি এবার অফিশিয়াল অ্যান্থেম হিসেবে মাতিয়ে রেখেছে পুরো বিশ্বকে। তবে, এই অফিশিয়াল মিউজিক ভিডিওর পেছনে থাকা এক গোপন ও চমকপ্রদ তথ্য এবার বোস্টনের গ্যালারি থেকে স্বয়ং শাকিরাই ফাঁস করলেন!


ফ্রান্স বনাম মরক্কোর হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে সম্প্রতি বোস্টনের গ্যালারিতে হাজির হয়েছিলেন কলম্বিয়ান এই পপস্টার। সেখান থেকেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রিয়াল মাদ্রিদ মহাতারকা এমবাপের সাথে একটি অন্তরঙ্গ ও বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে ভক্তদের এক বিশাল সারপ্রাইজ দেন শাকিরা। তিনি প্রকাশ করেন যে, এই ‘দাই দাই’ গানের মিউজিক ভিডিওতে অংশ নেওয়ার জন্য ফুটবল বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে রাজি হয়েছিলেন কিলিয়ান এমবাপে!


শাকিরা অত্যন্ত আবেগঘন কণ্ঠে এমবাপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ফুটবল আর মিউজিককে এক সুতোয় বাঁধার এই প্রজেক্টে যখন আমি ফুটবলারদের আমন্ত্রণ জানাচ্ছিলাম, তখন কিলিয়ানই ছিল প্রথম ব্যক্তি যে কোনো দ্বিধা ছাড়াই এক বাক্যে ‘হ্যাঁ’ বলেছিল। ফুটবল বিশ্বের অন্যতম ব্যস্ত এবং হাই-প্রোফাইল এই তারকার এমন আন্তরিক সাড়া শাকিরার মন ছুঁয়ে গেছে। আর সে কারণেই বিশ্বমঞ্চে ফরাসি অধিনায়ককে এভাবে বুকভরা ধন্যবাদ জানাতে কার্পণ্য করেননি তিনি।


চলতি বিশ্বকাপে যখন প্রতিটি ছোটখাটো বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে, তখন ল্যাটিন পপের রানির সাথে বিশ্ব ফুটবলের এই রাজপুত্রের এমন চমৎকার রসায়ন প্রমাণ করে, বিশ্বকাপ কেবল ২২ জন খেলোয়াড়ের মাঠের লড়াই নয়, এটি আসলে বিশ্ব সংস্কৃতির এক মহা মিলনমেলা। মাঠের ভেতরে এমবাপ্পে গোল করে ফ্রান্সকে সেমিফাইনালে তোলার জন্য লড়ছেন, আর মাঠের বাইরে শাকিরার অফিশিয়াল অ্যান্থেমের প্রথম ‘পোস্টার বয়’ হয়ে ফুটবলবিশ্ব মাতোয়ারা করছেন। শাকিরার গানের তালে এমবাপ্পের এই অফ-ফিল্ড পারফরম্যান্স যে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা ‘হট টপিক’, তা আর বলার অপেক্ষা রাখে না!

তথ্যসূত্র; গোল ডটকম

একাত্তর/এআরএস
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর