চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম ঢাকার সভাপতি মোবারক, সম্পাদক সবুজ

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৬:৫১ পিএম

গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা (সিজেএফডি)। সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’-এর চিফ নিউজ এডিটর মো: ফেরদাউস মোবারক সভাপতি এবং ‘বাংলাভিশন’-এর বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ‘দৈনিক আমাদের সময়’-এর ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম। তাদের নেতৃত্বে ২০২৬-২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গত আট জুলাই বুধবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সংগঠনের এই বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকায় বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের রায়ে এই নতুন কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি ও ‘দৈনিক খবরের কাগজ’-এর সিটি এডিটর আব্দুল্লাহ আল মামুন। নির্বাচন পরিচালনা করেন সিজেএফডি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও ‘লাইফ টিভি’র সম্পাদক আনোয়ার হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ইস্টার্ন নিউ মেক্সিকো ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক মুহা. খাদিমুল ইসলাম।

১৫ সদস্যের এই নতুন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘দৈনিক সমকাল’-এর সিনিয়র রিপোর্টার মেসবাহুল হক। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ‘দৈনিক ভোরের কাগজ’-এর কান্ট্রি এডিটর (অনলাইন) মীম ওবাইদুল্লাহ, অর্থ সম্পাদক পদে ‘দৈনিক খবরের কাগজ’-এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক পদে ‘বাংলাদেশ কণ্ঠ’-এর সিনিয়র রিপোর্টার তাসকিনা ইয়াসমিন এবং প্রচার-প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে ‘মুহূর্ত নিউজ’-এর সম্পাদক শাহানাত হোসেন মাসুম নির্বাচিত হয়েছেন।

কমিটির সাতটি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হক, বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ‘দৈনিক ইত্তেফাক’-এর সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম, ‘খবরের কাগজ’-এর সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলম, ‘মানবজমিন’-এর সিনিয়র রিপোর্টার মো. আল আমিন, ‘নক্শী ডট টিভি’র সম্পাদক মো. মামুনুর রশিদ, ‘একাত্তর টেলিভিশন’-এর রিপোর্টার সৈয়দ রাশিদুল হাসান। 

অনুষ্ঠানে নবনির্বাচিত ও বিদায়ী কমিটির নেতৃবৃন্দ সিজেএফডি’র সার্বিক কার্যক্রমকে আরও গঠনমূলক ও বেগবান করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা সদস্যদের পেশাগত কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন-সম্ভাবনাকে জাতীয় পরিসরে তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

ঢাকায় কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও জেলার অধিকার প্রতিষ্ঠার বিষয়টি জাতীয় পরিসরে তুলে ধরার প্রত্যয় নিয়ে ২০১৪ সালের ১৮ জুন চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্টস ফোরাম, ঢাকা (সিজেএফডি) প্রতিষ্ঠিত হয়।

একাত্তর/এসি
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
রংপুর বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএ) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সালের জন্য সভাপতি হিসেবে বাতেন বিপ্লব (এশিয়ান টিভি) ও সাধারণ সম্পাদক পদে ইমরুল কাওসার ইমন...
বাংলাদেশের সাংবাদিকদের আইনি সুরক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য একটি ‘হেল্প ডেস্ক’ প্রতিষ্ঠার রূপরেখা নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ২০২৫-২৬ কার্যনির্বাহীর নতুন কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের বার্তা সম্পাদক সাহাদাৎ রানা ও সাধারণ স
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর