বিরামপুর ও পরশুরাম সীমান্তে পুশইনের চেষ্টা

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০২:৪৬ পিএম

দিনাজপুরের বিরামপুর এবং ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ১৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের জোরালো বাধার মুখে তা ব্যর্থ হয়েছে। পরে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়। ঘটনার পর দুটি সীমান্তেই বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ভোরে দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তের ঘাসুড়িয়া বিওপির ২৯১ নম্বর পিলারের ২০-এস এলাকায় এবং ফেনীর পরশুরাম উপজেলার শ্রীপুর বিওপির দুর্গাপুর সীমান্তে আলাদা এ দুটি ঘটনা ঘটে।

হিলি থেকে সংবাদদাতা জানান, ভোরে ভারতের শ্রীরামপুর এলাকার দিক থেকে ৯ জন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে বাধা দেন। বিজিবির সঙ্কেতে স্থানীয় গ্রামবাসীরাও ঘটনাস্থলে ছুটে এসে একত্রিত হন। তাদের সম্মিলিত প্রতিরোধের মুখে পড়ে ওই নারীদের পুনরায় ফেরত নিয়ে যায় বিএসএফ।

ঘটনার কিছুক্ষণ পর, সকাল সাড় সাতটার দিকে সীমান্তের ওপারে বিএসএফের উপস্থিতি বৃদ্ধি পেলে সাময়িক উত্তেজনা তৈরি হয়। তবে বিজিবির সতর্ক অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

কাটলা ইউনিয়ন পরিষদের সদস্য শুকুর আলী বলেন, ভোরে বিএসএফ ৯ জন নারীকে জোর করে পাঠানোর চেষ্টা করেছিরো। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা ফিরে যেতে বাধ্য হয়। 

ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম জানান, সীমান্ত দিয়ে কোনো নাগরিক যেন অবৈধভাবে ঢুকতে না পারে, সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে।

অন্যদিকে ফেনী প্রতিনিধি জানান, পরশুরামের দুর্গাপুর সীমান্ত দিয়ে ছয়জন নারী ও এক শিশুসহ মোট সাতজনকে পুশইনের চেষ্টা করে ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহলদল। বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তীব্র বাধা দিলে তারা ভারতের অভ্যন্তরে ফিরে যায়।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

একাত্তর/এসি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
ফেনীর ফুলগাজীতে গৃহবধূ কাজল আক্তার (৩৫) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র‍্যাব। আইন প্রয়োগকারী সংস্থাটি বলছে, ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য চুরি করতে গিয়েই কাজল আক্তারকে হাত-পা বেঁধে নৃশংসভাবে...
প্যারিস সেন্ট-জার্মেইনকে (পিএসজি) পর পর দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখার পর নতুন ঠিকানায় পাড়ি জমালেন দক্ষিণ কোরিয়ার তারকা মিডফিল্ডার লি কাং-ইন। ফরাসি ক্লাবটি ছেড়ে তিনি যোগ...
দেশজুড়ে অব্যাহত ছাত্র আন্দোলন ও তীব্র রাজনৈতিক চাপের মুখে অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুপারিশক্রমে...
মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পাঁচ দিন পার হয়ে গেলেও তা সচল করা সম্ভব হয়নি। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে তীব্র গ্যাস সংকট। টার্মিনালটি...
‘এই সরকারে সাধারণত পদত্যাগ দেখা যায় না, কিন্তু এবার দেখা গেল’, শনিবার দিল্লির যন্তর মন্তরে তুমুল করতালির মধ্যে কাকরোচ জনতা পার্টি (সিজেপি) এই বার্তা দিয়ে তাদের দেশব্যাপী আন্দোলন প্রত্যাহারের কথা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর