ঋণের কিস্তি শোধে গৃহবধূকে হত্যা, যুবক গ্রেপ্তার

আপডেট : ২৯ জুন ২০২৬, ০২:০৫ পিএম

ফেনীর ফুলগাজীতে গৃহবধূ কাজল আক্তার (৩৫) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র‍্যাব। আইন প্রয়োগকারী সংস্থাটি বলছে, ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য চুরি করতে গিয়েই কাজল আক্তারকে হাত-পা বেঁধে নৃশংসভাবে খুন করেন তার দুসম্পর্কের ভাগনে আরিফুল ইসলাম (২৮)।

হত্যাকাণ্ডের ৫০ ঘণ্টার মধ্যে সোমবার (২৯ জুন) ভোরে ফুলগাজীর উত্তর ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আরিফুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

দুপুরে ফেনী র‍্যাব ক্যাম্পে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৭-এর স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান।

গ্রেপ্তার আরিফুল ইসলাম ফুলগাজীর তালবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশাচালক এবং মাদকাসক্ত বলে জানিয়েছে র‍্যাব। অন্যদিকে নিহত কাজল আক্তার ওই গ্রামের কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী।

সাংবাদিক সম্মেলনে র‍্যাব জানায়, আসামি আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিলেন। প্রতি মাসে তাকে ১৫ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হতো। কিস্তির টাকা জোগাড় করতে না পেরে গত শুক্রবার গভীর রাতে দুসম্পর্কের মামি কাজল আক্তারের ঘরের টিন কেটে ভেতরে ঢোকেন আরিফ। এ সময় কাজল আক্তার ঘুম থেকে জেগে উঠলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে আরিফ কাজল আক্তারের মাথা দেয়ালের সঙ্গে ঠুকে রক্তাক্ত করেন এবং পরে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

র‍্যাব কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ স্বীকার করেছে যে হত্যার উদ্দেশে নয়, মূলত টাকা লুটের জন্যই সে কাজলের ঘরে প্রবেশ করেছিলো। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার গভীর রাতে ঘরের টিন কেটে ভেতরে ঢুকে কাজল আক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় গত রোববার রাতে নিহত কাজলের বাবা আবদুর রশীদ পাটোয়ারী বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফুলগাজী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

একাত্তর/এসি
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর