ভৈরবে বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষে নিহত এক, আহত বহু

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের নাম মাসুদ মিয়া (৪৫)। তিনি মিরারচর গ্রামের বাসিন্দা ছিলেন। গুরুতর আহত হয়ে ঢাকা পাঠানো ব্যক্তির নাম হিরন মিয়া।

স্থানীয়রা জানান, আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজনের মধ্যে স্থানীয় একটি বাজারের নামকরণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে প্রায়ই দুই গ্রামের বাসিন্দারা সহিংসতায় জড়িয়ে পড়েন। পূর্ববিরোধের সূত্র ধরে সকালেও উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের টেঁটার আঘাতে মিরারচর গ্রামের মাসুদ মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক লিমন বোস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একাত্তর/এসি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
কাস্পিয়ান সাগরে ইরান সংশ্লিষ্ট জাহাজে ইউক্রেনের হামলার জেরে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর জবাবে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপের...
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর