সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোচালকসহ নিহত দুই

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০২:১৮ পিএম

সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের বহুতি বটতলা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতর হলেন—সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের ঠাকুর হাওলদার এবং কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের সিএনজিচালক আশিক আহমেদ।

স্থানীয়রা জানান, সকালে ঠাকুর হাওলদার তার ছেলে বিষ্ণু হাওলদারকে সঙ্গে নিয়ে ভদ্রঘাট বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে শহরের দিকে যাচ্ছিলেন। পথে বহুতি বটতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক অটোরিকশাটিকে জোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আশিক ও যাত্রী ঠাকুর হাওলদার মারা যান।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহত বিষ্ণু হাওলদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে খবর পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

একাত্তর/এসি
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনই সিলেট বিভাগের। একই সময়ে নতুন করে ৭০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং এক হাজার ১১০ জনের মধ্যে এই রোগের...
শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ-চীন যৌথ অংশীদারত্ব দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
হিমালয় অঞ্চলে ভয়াবহ হিমবাহ ধসে সৃষ্ট কৃত্রিম হ্রদ উপচে পড়ার ঝুঁকি কিছুটা নিয়ন্ত্রণে আসায় নেপাল ও চীন অংশে সাময়িকভাবে স্থগিত থাকা উদ্ধার অভিযান পুনরায় শুরু হয়েছে। জলস্তর অস্বাভাবিক বৃদ্ধি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর