পাশের দেশ পরিকল্পিতভাবে মাদক চাপিয়ে দিচ্ছে, এটি আগ্রাসান: আইনমন্ত্রী

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম

বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিভাগীয় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে বসে ইয়াবা চোরাকারবারিরা ছক কষছে। এমনকি ড্রোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদক পৌঁছে দেওয়া হচ্ছে। মাদক এখন আর কেবল খুলনার একক সমস্যা নয়, এটি জাতীয় সমস্যা। এ কারণে সারা দেশে পুলিশ সদস্যদের ডোপ টেস্টের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সন্ত্রাস দমন প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, সরকার সন্ত্রাস দমনে কোনোভাবেই বিচারবহির্ভূত ‘ক্রসফায়ারের’ পথে হাঁটবে না। প্রয়োজন হলে বিদ্যমান প্রচলিত আইনকে আরও কঠোর ও শক্তিশালী করা হবে। এর পাশাপাশি মাদকের বিস্তার ও সন্ত্রাস রুখতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।

সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল খুলনার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রাজনৈতিক ও সামাজিক ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করার তাগিদ দেন।

খুলনার আইনশৃঙ্খলা, জননিরাপত্তা ও সন্ত্রাস দমনের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এ সভায় খুলনার বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ও জেলা পরিষদ প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, চব্বিশের ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি।
খুলনার দৌলতপুরে দিনেদুপুরে জুট প্রেসের এক শ্রমিককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা সরকার এ বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
গ্রেপ্তারের আগে পুলিশ কর্মকর্তাদের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) থেকে গ্রেপ্তারি পরোয়ানার সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা করে আত্মনিয়ন্ত্রণ অধিকারের যৌথ ঘোষণাপত্রে সই করেছেন স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের সরকার প্রধানরা। সোমবার একটি...
চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুসাইত শহরের ঐতিহ্যবাহী ঘাঁটি কিং খালিদ এয়ার বেসে এক বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার গোষ্ঠীটির সামরিক মুখপাত্র...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর