সরাইলে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেটে একজন গ্রেপ্তার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাচের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে দুই পেশাদার নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে সিলেটের বিয়ানীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-৯-এর সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বাহিনীর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী এ তথ্য জানান।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তির নাম মুজাহিদ

সাংবাদিক সম্মেলনে র‍্যাব জানায়, নাচের পরিবেশনার কথা বলে ওই দুই নারী নৃত্যশিল্পীকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাদের তিতাস নদীর মাঝখানে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই সময় ঘটনাটি প্রতিরোধ করতে গেলে তাদের সঙ্গে থাকা এক পুরুষ সঙ্গীকেও প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে ভুক্তভোগীদের দায়ের করা এজাহারের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব-৯। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে বিয়ানীবাজার থেকে মামলার অন্যতম প্রধান আসামি মুজাহিদকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯-এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মুজাহিদ ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/এসি
সিলেট বিভাগে আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে
মাদারীপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
সিলেটে হামের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৩৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই বর্তমান সরকার জনগণের দাবি-দাওয়া উপেক্ষা করছে বলে অভিযোগ করেছে ১১ দলীয় জোট। আরও অভিযোগ, একটি দেশের ভয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। 
শিক্ষার্থীদের মধ্যে মননশীলতা, ধৈর্য ও শৃঙ্খলাবোধ ফিরিয়ে আনতে আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে নতুন পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী...
জুলাই ও আগস্ট মাসে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি করা হয়েছে। দুই মাসে মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ইলিশ বাংলাদেশে নিয়ে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর