চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ পাঠ্যপুস্তক’: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

শিক্ষার্থীদের মধ্যে মননশীলতা, ধৈর্য ও শৃঙ্খলাবোধ ফিরিয়ে আনতে আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে নতুন পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, খেলাধুলাকে ত্বরান্বিত ও তদারকি করতে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের ৪৯৫টি উপজেলায় নতুন করে ক্রীড়া অফিসার নিয়োগ দিয়েছে। এছাড়া সারাদেশের চার হাজার ৫৯৯টি ইউনিয়নে নতুন খেলার মাঠ তৈরির জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার সেই লক্ষ্য অর্জনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে।

ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কেবল সরকার গঠনের পরই ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এমন নয়; বরং বিগত সরকারের আমল থেকেই এ দেশের ক্রীড়াঙ্গনকে কীভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে তিনি পরিকল্পনা করেছিলেন। ক্ষমতায় আসার পর তিনি তা বাস্তবায়নে বিশেষ নজর দিয়েছেন।

আড়াইহাজার মিনি স্টেডিয়াম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, জেলা প্রশাসক রায়হান কবির এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি একটি মসজিদের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক...
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
পাবনায় নিখোঁজের সাত দিন পর ১০ বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে ইয়েমেন থেকে কোনো হামলা চালানো হয়নি বলে জানিয়েছে হুথিরা। মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে একটি হুথি ড্রোন ধ্বংসের দাবি করে সৌদি নেতৃত্বাধীন জোট।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৩৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই বর্তমান সরকার জনগণের দাবি-দাওয়া উপেক্ষা করছে বলে অভিযোগ করেছে ১১ দলীয় জোট। আরও অভিযোগ, একটি দেশের ভয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর