মুন্সীগঞ্জে বাবা ও ছয় বছরের সন্তানকে কুপিয়ে হত্যা, আটক চার

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৩ পিএম

মুন্সীগঞ্জে ছয় বছরের শিশুকন্যা ও তার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের একটি ইটভাটার পাশের পরিত্যক্ত জমি থেকে শিশু তওবার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে দাদার সঙ্গে দেখা করে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্তের হামলার শিকার হয় তওবা ও তার বাবা গোলাপ হোসেন। দুর্বৃত্তরা তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই মারা যায় শিশুকন্যা তওবা। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় গোলাপ হোসেনকে উদ্ধার করে ঢাকার কেরানীগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, প্রাথমিকভাবে জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ পর্যন্ত চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। জোড়া খুনের এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

একাত্তর/এসি
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পে ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় এক তরুণ মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই...
সব শঙ্কা ও গুঞ্জনকে পাশ কাটিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে নেওয়ার জন্য বিএনপি অনিয়ম ও প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জাপানে চার দিনের অত্যন্ত সফল ও গুরুত্বপূর্ণ সরকারি সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৮...
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসির নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে নিয়োগ ও ভর্তি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য। প্রাক্তন প্রধান শিক্ষকদের সই জাল করে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর