ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিঃশেষ একটি পরিবার

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে ফ্লাইওভারের ওপর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুতে (ফ্লাইওভার) এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি পেছনে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়েন এবং গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতদের তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও তাঁদের বয়স আনুমানিক ৩৫, ৩০ ও ৮ বছর। হাইওয়ে পুলিশের প্রাথমিক ধারণা, নিহত তিনজন একই পরিবারের সদস্য- স্বামী, স্ত্রী এবং তাদের সন্তান।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোরশেদ জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন আরোহী কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সফিপুর ফ্লাইওভারে উঠলে একটি চলন্ত গাড়ি তাঁদের পেছনে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতদের সুনির্দিষ্ট নাম-পরিচয় শনাক্ত করতে আঙুলের ছাপ ও অন্যান্য তথ্য ব্যবহারের কাজ চলছে। ঘটনার সঙ্গে জড়িত ঘাতক গাড়িটি শনাক্ত করতে এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে মহাসড়ক ও সংলগ্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একাত্তর/এআরএস
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী। 
জামালপুরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীসহ মোট চার জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী ও আট মাস বয়সী শিশুসন্তান রয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে একটি যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যান ও লোকাল বাসের চারমুখী সংঘর্ষে এক ভ্যানগাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
রাজধানীবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধ করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গুরুত্বপূর্ণ প্রবেশপথ, প্রধান সড়ক এবং...
সাফ চ্যাম্পিয়নশিপে বাঁচা-মরার লড়াইয়ে ভারতের কাছে হেরে খালি হাতেই বিদায় নিল মালদ্বীপ! ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অত্যন্ত নাটকীয় ও রোমাঞ্চকর এই ম্যাচে ভারতকে ১-০ গোলের জয় এনে দিয়ে ‘বি’...
গাইবান্ধার সাদুল্লাপুরে সড়ক নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর ব্যবস্থা নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সড়ক থেকে নির্ধারিত...
আন্তর্জাতিক জলবায়ু কূটনীতির অন্যতম শীর্ষ মঞ্চে বাংলাদেশের বলিষ্ঠ উপস্থিতি! তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) ‘আন্তালিয়া লিডার্স সামিট’-এর হাই-প্রোফাইল উদ্বোধনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর