চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা উল্টে ব্যাংক কর্মকর্তা নিহত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অটোরিকশা উল্টে  নাজমুল হক রিপন ( ৪২) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে বাড়ি ফেরার পথে রহনপুর-নাচোল সড়কের বহিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নাজমুল হক রিপন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট কলেজপাড়ার সইজুদ্দিনের ছেলে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএম (আইসিটি) পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে একটি অটোরিকশায় নাচোল থেকে রহনপুর যাচ্ছিলেন রিপন ও তার বন্ধু। এসময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক জানান, নিহত ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

একাত্তর/পিএজে
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর