চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি পাওয়ার টিলার ও একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কানসাট-চৌডালা সড়কের পুষ্কুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন শিবগঞ্জ উপজেলার গাজীপুর বারিকবাজার এলাকার মৃত ইসকত আলীর স্ত্রী খলেশ বেগম (৭০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রী বোঝাই একটি সিএনজি অটোরিকশা কানসাট অভিমুখে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি পাওয়ার টিলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এদের মধ্যে একজনের নাম-পরিচয় জানা গেলেও অন্যজনের ঠিকানা জানা যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনার শিকার অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে পাওয়ার টিলারটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
কুলাউড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত