নওগাঁয় বেড়িবাঁধ ভেঙ্গে পানিবন্দি তিন হাজার পরিবার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৫ পিএম

উজান থেকে নেমে আসা ঢলে নওগাঁর মান্দা, আত্রাই, রাণীনগর ও মহাদেবপুরের ১২ জায়গায় বেড়িবাঁধ ভেঙে পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত তিন হাজার পরিবার। তলিয়ে গেছে চার হাজার বিঘা জমির আউশ ও আমন ধানের ক্ষেতসহ ফসলের জমি।

বন্যার পানির তোড়ে ভেসে গেছে ৪০ থেকে ৫০টি পুকুরের মাছ। ভেঙ্গে যাওয়ায় তিনটি রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পথযাত্রীদের।

স্থানীয়রা অভিযোগ করেছেন, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফলতিতে এই ক্ষয়ক্ষতির মুখে পরেছেন তারা।

মান্দায় আত্রাই নদের পানি বিপদসীমার ১২০ সেন্টিমিটার এবং আত্রাইয়ে ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বেড়িবাঁধ সবচেয়ে বেশি ভেঙেছে মান্দায়, আটটি স্থানে। এছাড়া রাণীনগরে এক, আত্রাইয়ে দুইটি ও মহাদেবপুরের এক স্থানে ভেঙেছে।

এ অবস্থায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টিকিয়ে রাখতে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বস্তায় বালু ভরে সোমবার সন্ধ্যা থেকে মেরামতের কাজ করছেন স্থানীয়রা।

এ বিষয়ে কথা বলার জন্য নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন ধরেননি তিনি।

একাত্তর/আরবি
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর