চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ দুইজন আটক

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৪:০১ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

বুধবার রাত আটটার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের হামেদ আলীর ছেলে জামরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মৃত জলিলুর রহমানের ছেলে মাজির উদ্দিন (৪৩)।

বিজিবি জানায়, সীমান্ত ফাঁড়ির ১৮০/৮ এস পিলার হতে দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে মোটরসাইকেল ও আগ্নেয়াস্ত্রসহ ওই দুইজনকে আটক করে ৫৯ বিজিবি। পরদিন বৃহস্পতিবার সকালে এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করে তারা।

প্রেস ব্রিফিংয়ে ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোপন খবরের ভিত্তিতে মোটরসাইকেলে আগ্নেয়াস্ত্রগুলো পাচারের সময় অভিযান চালিয়ে জামরুল ও মাজিরকে আটক করা হয়।

 

একাত্তর/জো
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর