সিরাজগঞ্জে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৯:৫৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচার ও বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস, নিরীহ মানুষকে হত্যাসহ সব নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের আয়োজনে বাজার স্টেশন মুক্তির সোপনে এ শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনিটর সভাপতি মনিরুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিম মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতি করে। আর বিএনপি-জামায়াত অগ্নি সন্ত্রাসের রাজনীতি করে। গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সবাইকে সতর্ক থাকতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও আওয়ামী লীগ থেকে যাকে মনোনয়ন দেবে তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করতে হবে। এছাড়া প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সহ-সভাপতি বদরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ চৌধুরী পিয়ার, সাংগঠনিক সম্পাদক দানিউল হক মোল্লা, সদস্য জিহাদ আল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, সাধারণ সম্পাদক সুমন রহমানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

একাত্তর/এসি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর