ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিক্রয় প্রতিনিধির মৃত্যু

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম

নওগাঁয় পণ্য বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ায় বাধা দেওয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে বক্তারপুর ইউনিয়নের চাকলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মামুনুর রশিদ ওরফে মামুন (৪২) নওগাঁ সদর উপজেলার মাতাসাগর ফতেপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে। তিনি প্রাণ কোম্পানির ডেলিভারি সেলস রিপ্রেজেন্টেটিভ (ডিএসআর) ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর ও বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায় পণ্য সরবরাহ করে সন্ধ্যার দিকে ব্যাটারিচালিত ভ্যানে করে নওগাঁ শহরে কোম্পানির কার্যালয়ে ফিরছিলেন মামুন। পথে চাকলা এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার পথরোধ করে মামুনের কাছে থাকা পণ্য বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় মামুন বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিব হাসান জানান, গুরুতর আহত অবস্থায় মামুনকে হাসপাতালে আনা হয়। তার দুই হাত, বুক ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ফয়সাল বিন আহসান জানান, খবর পেয়ে নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঙ্গলবার সকালে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার থানায় একটি মামলা দায়ের করেছে এবং হত্যাকারীদের শনাক্ত করতে গোয়েন্দা পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান ওসি।

 

একাত্তর/জো
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর