৯৯৯ নম্বরে ধর্ষণের শিকার তরুণীর ফোন, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৪:১৪ পিএম

সিরাজগঞ্জে জরুরী সেবার নম্বর ৯৯৯-এ ধর্ষণের শিকার এক তরুণীর (১৭) অভিযোগ পেয়ে অভিযুক্ত এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতের দিকে কাজিপুর থানাধীন মেঘাই নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত অভিযুক্ত তরুণ জিহাদ রেজা ইফাত (২২) ওই এলাকার রেজাউল করিমের ছেলে।

পুলিশ জানায়, প্রেমিকের মায়ের সাথে পরিচিত হতে তার আমন্ত্রণে সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ সদরের মিরপুর থেকে ওই তরুণী সিরাজগঞ্জের কাজিপুর থানার মেঘাই নতুন বাজার এলাকায় প্রেমিকের বাড়িতে যান। গিয়ে দেখতে পান বাসায় প্রেমিকের মা নেই। অপেক্ষা করতে করতে দুপুর একটার দিকে তাকে চা খেতে দেয়া হয়। চা খেয়ে ওই তরুণী অচেতন হয়ে পড়েন। রাত সাড়ে দশটার দিকে চেতনা ফেরার পর তাকে ঘর থেকে বের করে দেয়া হয়।

পুলিশ আরও জানায়, অচেতন করে তাকে যৌন নির্যাতন ও ধর্ষণ করা হয়েছে বলে ওই তরুণী ধারণা করেন এবং রাত সাড়ে এগারোটায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে আইনি প্রতিকার ও পুলিশি সহায়তার জন্য অনুরোধ জানান। 

জাতীয় জরুরি সেবা ৯৯৯’র গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পরিদর্শক আনোয়ার সাত্তার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল সোহাগ আকন । কনস্টেবল সোহাগ তাৎক্ষণিকভাবে কাজিপুর থানায় বিষয়টি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানান। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম কলার এবং সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।

তিনি আরও জানান, সংবাদ পেয়ে কাজিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব হাসান পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জিহাদকে গ্রেপ্তার করেন এবং সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেন।

 

একাত্তর/জো
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর