পাবনায় পেঁয়াজে সয়লাব, দামে কষা ব্রেক

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৫ পিএম

পাবনার বাজারগুলো নতুন পেঁয়াজে (মুরিকাটা) সয়লাব হয়ে গেছে। তিন থেকে চার দিনের ব্যবধানে ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হওয়া সবজিটির দাম কমেছে কেজি প্রতি অন্তত ৬০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের দামের দৌড়ে লাগামে টান পড়েছে। এই দাম আরও কমবে।

মঙ্গলবার সরেজমিন, গত তিন থেকে চার দিন আগে যে পেঁয়াজ হাটে পাইকারিতে বিক্রি হয়েছে প্রতি কেজি ১৩০ থেকে ১৪০ টাকা, দুই দিনের ব্যবধানে বর্তমানে পেঁয়াজ পাইকার বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।

পাবনার হাজির হাটে পেঁয়াজের বাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছে তিন হাজার থেকে তিন হাজার ৪০০ টাকা দরে। হাটে ব্যাপক পরিমাণ মুড়িকাটা পেঁয়াজের আমদানি দেখা গেছে। 

একই সঙ্গে পুরাতন হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা মণ দরে। যা কেজিতে ১২০ থেকে ১৩০ টাকা পাইকার দরে বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে বিক্রি হচ্ছে অনেক বেশি দামে। 

ব্যবসায়ীরা বলছেন, সামনের দিনে আরও দাম কমে আসবে নতুন মুড়িকাটা পেঁয়াজের। যে পরিমাণ পেঁয়াজ কৃষকের ক্ষেতে রয়েছে, তাতে ভারত থেকে পেঁয়াজ না এলেও কোনো সমস্যা হবেনা। বর্তমানে কৃষক ভালো দাম পাচ্ছে।

একাত্তর/এসি
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
পাবনায় নির্বাচনী পূর্বশত্রুতা ও আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে চূড়ান্ত ধাপে প্রবেশ করলো বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম স্থাপন বা লোডিং...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর