কার্যালয়ে ঢুকে শিক্ষা কর্মকর্তাকে মারধরের অভিযোগ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০১:১৮ পিএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ঢুকে তাকে মারধর ও তার হাত কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বেলা একটায় উপজেলা পরিষদ চত্বরের চতুর্থ তলায় শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফের কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাসেল জানান।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ বৃহস্পতিবার সন্ধ্যায় চারজনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন বলে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান জানিয়েছেন।

ওসি জানান, ওই মামলার এজাহারে সরকারি কাজে বাধা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।

ঘটনা বিবরণীতে আব্দুর রউফ জানান, তিনি নিজ কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ করছিলেন। এসময় প্রথমে দুইজন এবং পরে আরও দশজন তার রুমে ঢুকে পড়েন। তারা কি বলতে চান জিজ্ঞাসা করতেই তার হাত ধরে তারা বলেন, ‘তোর হাত কেটে নিয়ে যাওয়ার হুকুম আছে, এমপি সাহেবের হুকুম আছে।’

শিক্ষা কর্মকর্তা বলেন, ‘আকস্মিক এ ঘটনায় আমি হতবিহ্বল হয়ে পড়ি। ফলে কোন এমপি, সেটা জিজ্ঞেস করার মত অবস্থায় ছিলাম না। এরপর তারা আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এরই মধ্যে কয়েকবার বলে, এই মেশিনটা বের কর, ওকে একদম শেষ করে দিবো।’

তিনি বলেন, ‘আমার টেবিল তছনছ করে কাগজপত্র ছুড়ে ফেলে দেয়। ক্যালেন্ডার জোরে ছুড়ে মারলে মাথায় লাগে। তখন আমার অফিসের দরজা ভেতর থেকে বন্ধ ছিলো; ওদের আরও লোকজন বাইরে ছিলো। তারা একাধিকবার আমার হাত কেটে নিতে চাইছে।’

কী কারণে তারা এমন আচরণ করছেন বার বার জিজ্ঞেস করলে তারা ইসলামপুর মালিপাড়া ফাজিল মাদ্রাসায় নিয়োগের বিষয়ে বলেন বলে জানান আব্দুর রউফ। তখন ‘আমি বার বার বোঝানোর চেষ্টা করছি, এতে আমার কোনো সম্পৃক্ততা নাই’, বলেন তিনি।

সরেজমিনে আব্দুর রউফের কার্যালয়ে গিয়ে ভেতরে কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। কাউকে চিনতে পারছেন কি-না জানতে চাইলে শিক্ষা কর্মকর্তা বলেন, তিনি তাদের ‘মুখ চেনেন’, কিন্তু নাম ‘জানেন না’। এলাকায় ‘একাধিকবার’ দেখেছেন বলেও জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় দায়ের করা মামলার আসামিরা হলেন রুবেল আলী (৩৫), জামালউদ্দিন (৩০), জহিরউদ্দিন (২৭) ও শামসুউদ্দিন (২৫)।

ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের এক কর্মী জানিয়েছেন, নাটোর-৪ আসনের এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর অনুসারী রুবেল আলীসহ কয়েকজন আব্দুর রউফকে লাঞ্ছিত করেন।

আসামিদের মধ্যে জহিরউদ্দিন, এমপি সিদ্দিকুর রহমানের ভাগ্নে বলে পরে জানা যায়। যদিও এ ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারে নি।

এ বিষয়ে জানতে সংসদ সদস্য সিদ্দিকুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ঢাকা আছি। এ ব্যাপারে কিছুই জানি না।’

সিদ্দিকুর রহমান চলতি বছরের ১১ অক্টোবর নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাসেল জানান, তিনি খবর পেয়ে শিক্ষা কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেছেন। অফিস চত্বরের সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের সনাক্ত করা হচ্ছে বলে জানান তিনি। 

এ ঘটনায় জড়িতরা যত বড় ক্ষমতাবান হোক না কেন, কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি জানিয়েছেন ইউএনও।

 

একাত্তর/জো
নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর