মাহিকে শোকজ, হাজির হতে হবে সশরীরে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৭ পিএম

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অভিনেত্রী মাহিয়া মাহিকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। রোববার সশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে তাকে।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট দাঁড়িয়েছেন মাহি।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শুক্রবার তাকে শোকজ পাঠান নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও রাজশাহীর জেলা ও দায়রা জজ, ২য় আদালত এর বিচারক মো. আবু সাঈদ।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(ঘ) ও বিধি ১২ লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন বাংলাদেশ নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তৎমর্মে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে আগামী রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।’

মাহিকে পাঠানো নোটিশে গত ১৪ ডিসেম্বর ‘আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাচ্ছেন মাহি’ শিরোনামের এক সংবাদের উদ্ধৃতি দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

‘এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট গোচরীভূত হয়েছে যে, আপনি গত বৃহস্পতিবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দ করার আগেই গোদাগাড়ী উপজেলার চরআযারিয়াদহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় ব্যাপক জনসমাগম করে নির্বাচনী প্রচার শুরু করেন এবং ভোটারদের কাছে ভোট চান।’

নোটিশে আরো বলা হয়েছে, ‘আপনার উক্ত আচরণের মাধ্যমে আপনি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ১২ লঙ্ঘন করেছেন।’

আসন্ন ভোটে আওয়ামী লীগের নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। 

মনোনয়পত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়ে যান তিনি। তবে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আরবি 
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর