বগুড়ার শেরপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪ সিগন্যাল ব্যাটালিয়ন। মঙ্গলবার উপজেলার জামুন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭০০টি কম্বল বিতরণ করা হয়।
এছাড়া সেনাপ্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন এ ৫০০ জন গরীব ও দুঃস্থ জনসাধারণকে চিকিৎসা সহায়তা প্রদানসহ নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
অপরদিকে, মঙ্গলবার বগুড়া কাহালু উপজেলার কালিপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে দূর্গাপুর ও জামগ্রাম এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল ও মেডিকেল ক্যাম্পেইনে ৫০০ জন গরীব ও দুঃস্থ জনসাধারণকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
কম্বল বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন, ১১ পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ মেহেদী হাসান এবং ৪ সিগন্যাল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ শামীম হাসান।
স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে গভীর সন্তোষ প্রকাশ করেছেন। এরই ধারাবাহিকতায় বগুড়া এবং নাটোর জেলার বিভিন্ন স্থানে স্থানীয় শীতার্তদের মাঝে সর্বমোট ২০৯৭ টি কম্বল বিতরণ করেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি।
সেনাবাহিনীর কাছ থেকে নতুন শীতবস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করেন দুঃস্থ ও শীতার্ত মানুষেরা। এ শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বৃষ্টি ও শীত নিয়ে যা বলছে আবহাওয়া অফিস