জামানত হারালেন মাহিও

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৫:১৫ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনে প্রচারণায় ঝড় তুললেও ভোটের লড়াইয়ে জামানত হারিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ৯ হাজার ৯ ভোট।

রোববার রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ভোটার ছিলেন চার লাখ ৪০ হাজার ২১৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন দুই লাখ ১৯ হাজার ৭৯৩ জন। ভোট বাতিল হয়েছে সাত হাজার ৪৯৭টি।

নিয়ম অনুযায়ী, জামানত রক্ষায় প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ পেতে হয় প্রার্থীকে। সেই হিসেবে জামানত রক্ষায় প্রার্থীকে পেতে হবে ২৭ হাজার ৪৭৪টি ভোট। তবে মাহি পেয়েছেন মাত্র ৯ হাজার ৯ ভোট। মাহি ছাড়াও এ আসনে ৯ প্রার্থী জামানত হারিয়েছেন।

ওই আসনে বিজয়ী হয়েছেন বর্তমান এমপি নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরী। নির্বাচনী প্রচারণায় মাহি তাকে ‘চৌধুরী সাহেব’ বলে সম্বোধন করেছিলেন।

টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী পেয়েছেন এক লাখ ৩ হাজার ৫৯২ ভোট। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী কাঁচি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট। এছাড়া তৃণমূল বিএনপির জামাল খান দুদু (সোনালি আঁশ) ২৭৩, বিএনএমের শামসুজ্জোহা (নোঙর) এক হাজার ৯১১, জাতীয় পার্টির মো. শামসুদ্দিন (লাঙ্গল) ৯৩৮ ভোট, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিণী আয়েশা আক্তার জাহান ডালিয়া (বেলুন) দুই হাজার ৭১৮, এনপিপির নুরুন্নেসা (আম) ২৯৬, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ (ছড়ি) ৩৩৫ এবং বিএনএফের আল সাআদ (টেলিভিশন) ৬০৩ ভোট পেয়েছেন। 
প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে গোলাম রব্বানীকে সমর্থন দেওয়া আওয়ামী লীগ নেতা মো. আখতারুজ্জামানের ঈগল প্রতীকে পড়েছে ২০২ ভোট।

ভোট চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে মাহিয়া মাহি সাংবাদিকদের বলেছিলেন, ‘ফলাফল যা হওয়ার হবে। আমি হারি আর জিতি ইনশাআল্লাহ কালকে (সোমবার) পুরো এলাকায় একটা শোডাউন দেবো। হেরে গেলেও সবাইকে জানান দেবো আমি তাদের সঙ্গে আছি।’

ভোটগ্রহণ প্রসঙ্গে মাহি বলেন, ভোটগ্রহণকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ চলছে। প্রশাসন খুবই অ্যাকটিভ। সুন্দর করে সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে।

তবে জামানত হারানোর পর ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি প্রতিবেদকের কল রিসিভ করেননি।

 

একাত্তর/জো
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর