বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ১০

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৯:১৮ পিএম

বগুড়া-নওগাঁ মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত ও আরও ১০ বাসযাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার আদমদীঘিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক ইমরান হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলার কুনইল গ্রামের সাত্তার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়া থেকে রড বোঝাই ট্রাকটি আদমদীঘির দিকে যাচ্ছিলো। অপরদিকে নওগাঁ থেকে ঢাকাগামী ছিলো শাহ ফতেহ আলী যাত্রীবাহী বাসটি। পথিমধ্যে আদমদীঘি হাসপাতালের সামনে ট্রাক ও বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ট্রাক চালক নিহত হন এবং আহত হন বাসের ১০ যাত্রী। আহত বাসযাত্রীদের মধ্যে ছয়জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসচালককে আটক করে থানা হেফাজতে নিয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাস পুলিশি হেফাজতে রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর