নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৯:৪৬ এএম

নওগাঁয় আট কেজি ২০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিসহ এক পাচারকারীকে আটক করেছে ১৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। রোববার দুপুরে শহরের ঢাকা বাসস্ট্যান্ড স্টেডিয়ামের সামনে থেকে তাকে আটক করা হয়।

রোববার রাতে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক মহসিন মল্লিক (৪৫) জেলার রাণীনগর উপজেলার সলিয়া গ্রামের সোলাইমান মল্লিকের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে ১৬ বিজিবির একটি বিশেষ টহল দল ও নওগাঁ সদর মডেল থানার পুলিশের একটি দলের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স দল ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মূর্তি পাচারকারী মহসিন পালানোর চেষ্টা করলে টহল সদস্যরা তাকে আটক করে । এসময় তার কাছ থেকে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য চার লাখ ১০ হাজার টাকা। এছাড়াও তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন, নগদ ১৩ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান জানান, আটক মহসিন মল্লিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাকে ন‌ওগাঁ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, উদ্ধারকৃত মূর্তিসহ মহসিন মল্লিককে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

 

একাত্তর/জো
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর