ছয় গরুসহ রাখালকে পিষে মারলো ট্রাক

আপডেট : ১৪ মে ২০২৪, ০৯:৫১ এএম

চাঁপাইনবাবগঞ্জের লালাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক গরুর পালে ধাক্কা দিলে ট্রাকের নিচে চাপা পড়ে গরুর রাখাল এবং ছয়টি গরুর মৃত্যু হয়েছে।

সোমবার দিনগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদের আঞ্চলিক সড়কের  লালাপাড়া নিচুধুমি এলাকায়  এ ঘটনা ঘটে।

নিহত এরফান (৫৫) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষ্মীপুর আটরশিয়া গ্রামের মৃত বজলুর রশিদের ছেলে ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, তিনশ’ গরু নিয়ে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাচ্ছিলেন এরফান। এসময় পণ্য বোঝাই একটি ট্রাক সোনা মসজিদ স্থলবন্দর থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গরুর পালের উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলে ছয়টি গরুর মৃত্যু হয় এবং গুরুতর আহত হন রাখাল এরফান। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর