পুকুরে মিললো প্রাচীন লক্ষ্মী-নারায়ণ মূর্তি

আপডেট : ১৯ মে ২০২৪, ০৭:০২ পিএম

নওগাঁয় পুকুর থেকে প্রাচীন একটি লক্ষ্মী-নারায়ণ মূর্তি উদ্ধার করা হয়েছে। মেপে দেখা গেছে, মূর্তিটির ওজন চার কেজি ৭০০ গ্রাম। কালো রঙের পাথরের তৈরি মূর্তিটি কষ্টি পাথর বলে ধারনা করা হলেও সংশ্লিষ্ট কেউ এখন তা নিশ্চিত করতে পারেনি।

রোববার সকালে জেলার রানীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল বাজার এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে ওই গ্রামের শুকবর আলী নামে এক ব্যক্তি ভেকু মেশিন দিয়ে পুকুর সংস্কার শুরু করেন। একই এলাকার ব্যক্তি জায়গা ভরাটের জন্য পুকুরের মাটি কিনে নেন। ভরাট কাজ শেষে হওয়ায় ওই মাটি সকালে শ্রমিকরা সমান করার কাজ করছিলেন। এ সময় এক শ্রমিকের কোদালের আঘাতে মাটির ভেতর থেকেমূর্তি বের হয়ে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকাল আটায় রানীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে।

রানীনগর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ বলেন, মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মূর্তিটি সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে।

একাত্তর/এসি
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর