ঘরে ফিরতে পারছেন না ঘোড়ার মাংস খাওয়া সেই যুবকরা!

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০১:৪৮ পিএম

পাবনার বেড়ায় ঘোড়া জবাই করে এর মাংস খাওয়ার ঘটনায় এলাকায় ক্ষোভ প্রকাশ করেছেন মুসল্লিরা। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন। এলাকাবাসীর প্রতিবাদের মুখে এলাকায় ফিরতে পারছে না ঘোড়ার মাংস খাওয়া সেই যুবকরা।

শনিবার (২৯ জুন) রাতে বেড়া উপজেলার হাঁটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চর পেঁচাকোলা গ্রামের নদীর পাড়ে এলাকার ৬-৭ জন যুবককে সঙ্গে নিয়ে ঘোড়াটি জবাই করেন স্থানীয় এক ক্লিনিক মালিক।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেড়ার একটি ক্লিনিকের মালিক মহিউদ্দিন চৌধুরী স্থানীয় মানিক হোসেন, আব্দুস সোবহান, হিরো আলমসহ কয়েক যুবককে ঘোড়ার মাংস খাওয়াবেন বলে তাদের ঘোড়া কেনার জন্য বলেন। তার কথামতো ওই যুবকরা ঘোড়া কিনে আনেন। এরপর সেই ঘোড়া নদীর পাড়ে  জবাই করেন এবং মাংস রান্না করে সবাই মিলে খান। তারা এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে তা মূহুর্তেই ছড়িয়ে পড়ে এবং এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। 

ঘটনাটি জানাজানি হওয়ার পর সোমবার বিকেলে পেঁচাকোলা চারমাথা মোড়ে এলাকার মুসল্লি ও সাধারণ জনতা বিক্ষোভ করেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন তারা।

হাঁটুরিয়া চারমাথা বাজারের ব্যবসায়ী আলামিন, আশরাফুল আলম খোকন ও আবু জাফর বলেন, ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে ঘোড়ার মাংস খাওয়া হয়েছে। যারা এর সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের শাস্তি চাই।

চারমাথা মোড়ে এলাকার মুসল্লি ও সাধারণ জনতার বিক্ষোভ।

ঘোড়ার মাংস খাওয়ার মূল পরিকল্পনাকারী মহিউদ্দিন চৌধুরী গাঢাকা দেওয়ায় ও মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বেড়া উপজেলার মডেল মসজিদের ইমাম মোস্তফা কামাল এবং বেড়া শাহপাড়া মসজিদের ইমাম শাহারিয়ার বিন জাকারিয়া বলেন, ‘হাদিসে ঘোড়ার মাংস খাওয়া না খাওয়ার পক্ষে-বিপক্ষে বলা হয়েছে। সাধারণ ক্ষেত্রে ঘোড়ার মাংস খাওয়া মাকরুহ (অনুচিত)। তবে এ থেকে আমরা বিরত থাকবো এবং পরিবেশ ও সমাজ যাতে উত্তেজিত না হয়, সেভাবে কাজ করার চেষ্টা করবো।’

বেড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ‘আমি ধর্মীয় বিষয় নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে ঘোড়ার মাংসের ফাইবার মোটা এবং এটার স্বাদ আমাদের দেশি গরু-ছাগলের মতো ভালো না। চর্বির পরিমাণটা কম আছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে ঘোড়ার সংখ্যা বেশি না। আমরা যদি এভাবে ঘোড়াকে মাংস হিসেবে খাই, তাহলে একসময় আমাদের দেশে ঘোড়া বিলুপ্তির পথে চলে যাবে। তাই ঘোড়া না খাওয়াই উচিত।’

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেননি। তবে বিষয়টি নিয়ে এলাকায় যে উত্তেজনা বিরাজ করছে, সে সম্পর্কে পুলিশ অবগত এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ রয়েছে।

 

একাত্তর/জো
পাবনা সদর উপজেলার কুলোনিয়ায় দশ বছর বয়সী স্কুলশিক্ষার্থী কামরুন নাহার কলি হত্যার ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পাবনায় নিখোঁজের সাত দিন পর ১০ বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর