চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীর নামে মামলা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৭:২১ পিএম

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৮ নেতাকর্মীর নামে চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলা হয়েছে।

উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশীদ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ভোলাহাট থানায় মামলাটি করেন।

এ মামলায় পরদিন শুক্রবার এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল খালেক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পিয়ার জাহান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রাব্বুল হোসেনকে আসামি করা হয়।

এছাড়া এ মামলায় উপজেলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাইফুল, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, দলদলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আরজেদ আলী ভুটু, জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আয়রন, উপজেলা যুবলীগের সভাপতি বাবলু, সাধারণ সম্পাদক তোফায়ল, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গোরিবুল্লাহ দবির, যুবলীগের সহ-সভাপতি মো. কাউসার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আশরাফুল, ছাত্রলীগের সভাপতি রফাত হোসেন (টুইংকেল), সাধারণ সম্পাদক আহসানসহ ৩৮ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ আগস্ট বিকেলে মামলার বাদী আব্দর রশিদ সুরানপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় বিবাদী ইয়াসিন আলীর (উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) নির্দেশে আরজেদ আলী ভুটু পথরোধ করে কলেজ মোড় এলাকা সমাবেশ করার জন্য ১ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় আসামিরা তাকে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়।

বাদীর অভিযোগে বলেন, ‘আমি মাটিতে অজ্ঞান হইয়া পড়ার পর আসামি মো. হালিম, রাজু, আলিম, তোরিফ আমার ঘরে ঢুকে গরু বিক্রি করা নগদ ২ লাখ টাকা হাতিয়ে নেয় এবং এ ঘটনা জানানো হলে প্রাণনাশের হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।’

রাজনৈতিক প্রতিকূল অবস্থার কারণে এ মামলা করতে বিলম্ব হয়েছে বলে মামলার আর্জিতে এর কারণ উল্লেখ করা হয়।

ভোলাহাট থানার ওসি মো. শাহিনুর রহমান বলেন, মামলায় এক জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

একাত্তর/আরএ
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর