সিরাজগঞ্জে বগি লাইনচ্যুত, বিকল্প লাইনে চলছে উত্তরবঙ্গ-ঢাকা রেল

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১১:১০ পিএম

সিরাজগঞ্জে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে ঢাকা কমিউটার (ফাইভ ডাউন) ট্রেনের সামনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সঙ্কেত না পেয়ে স্টেশন ছেড়ে যাওয়া ট্রেনটি কিছু দূর গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে। তবে বিকল্প লাইনে স্বাভাবিক রয়েছে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার ইসমাইল হোসেন জানান, সন্ধ্যা সাতটা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেনের চালক সঙ্কেত পাওয়া আগেই ট্রেন ছেড়ে দেন। এতে স্টেশন থেকে কিছুদূর যেতেই সঙ্কেত ল্যাম্পের সামনে ট্রেনের ইঞ্জিন ও পাশের একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি।

তিনি জানান, বিষয়টি রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। তবে এই স্টেশনে তিনটি লাইন থাকায় অন্য ট্রেন চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। দুর্ঘটনাকবলিত ট্রেনের চালক পলাতক রয়েছেন।

একাত্তর/এসি
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর