পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ১৩

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে যৌথবাহিনী বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আটকদের মধ্যে আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার রেজাউল করিম শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় ২৩ জনের নাম উল্লেখ এবং আরো ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ১৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় গোমস্তাপুর থানা পুলিশের একটি সিভিল টিম উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিন্টু সরকারকে আটক করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হন। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ সাত জন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শক বাদী হয়ে গোমস্তাপুর থানায় শুক্রবার মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, ডিউটি অফিসার এসআই মামুন।

একাত্তর/আরএ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর