বিএনপির সভা মঞ্চে পলকের শ্যালিকা, আহবায়ককে শোকজ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫০ পিএম

নাটোরে সিংড়ায় উপজেলা বিএনপি আয়োজিত জনসভার মঞ্চে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা (চাচা শ্বশুরের মেয়ে) মহিলা লীগ নেত্রী ডা. ফারজানা রহমান দৃষ্টিকে দেখা গেছে। এ ঘটনায় সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে তাকে দেখা যায়। এনিয়ে আলোচনা-সমালোচনার পর উপজেলা বিএনপির আহবায়কে শোকজ করা হয়। 

ফারজানা রহমান দৃষ্টি সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর ভাতিজি বলে জানা গেছে।

এদিকে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুসহ সিংড়া উপজেলা বিএনপির কয়েকজন যুগ্ম আহবায়কের সই করার এক প্রেস বিজ্ঞপ্তি স্থানীয় সাংবাদিকদের দেওয়া হয়েছে।

এতে দাবি করা হয়েছে, বিএনপি আয়োজিত মঞ্চে ফরাজানা নামে ওই নারী সবার অজান্তেই চেয়ারে বসে পড়েন। তাকে কেউ আমন্ত্রণ জানায়নি। 

খোঁজ নিয়ে জানা গেছে, ডা. ফারজানা রহমান দৃষ্টি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চাচা শ্বশুর প্রভাষক আনিছুর রহমান মেয়ে এবং সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল হাবিব রুবেলের চাচাতো বোন।

সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম বলেন, বিএনপির বহু ত্যাগী নেতাকর্মীরা যেখানে মঞ্চে যায়গা পায়না, সেখানে পলকের শ্যালিকাকে মঞ্চে বসানোয় অনেকেই ক্ষুব্ধ। 

এবিষয়ে কথা বলতে আনোয়ার হোসেন আনু কয়েকবার ফোন দেওয়া হয়। কিন্তু তিনি রিসিভ করেন নাই। 

ওই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, মিটিংয়ে হাজার হাজার লোক এসেছিল। আমি ব্যক্তিগতভাবে তো কাউকে চিনি না। আমাদের কানে যখন বিষয়টি এলে তাকে সড়িয়ে দেয়া হয়েছে। যারা তাকে মঞ্চে তুলেছে তাদের শাস্তি হওয়া প্রয়োজন।

একাত্তর/এসি
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর