নাটোরে বগি ফেলে চলে গেলো ট্রেন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম

নাটোরের নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় বগি ফেলে চলে গেছে আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মাধনগর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার একঘণ্টা পর ফিরে এসে ইঞ্জিনটি নিয়ে ট্রেনটি আবার মাধনগর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

মাধনগর রেলওয়ের স্টেশন মাস্টার উজ্জ্বল হোসেন জানান, দুপুরের দিকে কুড়িগ্রাম থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় নাট খুলে পেছন থেকে দুইটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রেনটি নলডাঙ্গার দিকে যাওয়ার কিছুক্ষণ পরেই চালক ঘটনাটি বুঝতে পেরে ফিরে আসেন। পরে বগিগুলো সংযুক্ত করে এক ঘণ্টা পর ট্রেনটি আবার ছেড়ে যায়।

তিনি জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেইসাথে কোনো ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেনি।

একাত্তর/আরএ
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর