চাঁপাইনবাবগঞ্জে দুই কিশোর হত্যার দ্রুত বিচার দাবি

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে দুই কিশোরকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে জেলার নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে মানববন্ধন থেকে এসব দাবি ও কর্মসূচি পালন করা হয়। এতে বিপুল সংখ্যক নারী-পুরুষসহ শিশুরাও অংশ নেয়।

মানববন্ধনে হত্যায় জড়িত থাকার অভিযোগে শাহিন, মাসুম আলী বিদ্যুৎ, সামাদ আলী, ফাইসাল, বাশার ও বাইরুলের নামসহ ছবি সাঁটিয়ে ফাঁসি দাবি জানানো হয়। 

এক পর্যায়ে বিক্ষুব্ধরা গোমস্তাপুর-চাঁপাইনবাবগঞ্জ সদর রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে ব্যারিকেড দেন। একই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে মূল আসামি শাহিনকে গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন। 

মানববন্ধনে নিহত রায়হানের ভাই আলী আকবর জানান, পঞ্চম শ্রেণিতে পড়া নিষ্পাপ ছোট ভাইটিকে তারা হত্যার পর প্রকাশ্যে বাজারে ঘুরে বেড়াচ্ছে। হত্যাকারীদের স্বজনরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই প্রশাসনকে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে।

স্থানীয় জাহাঙ্গির আলম বলেন, হত্যার তিন দিন পর হলেও মূল আসামিদের ধরা হচ্ছে না। যা রহস্যজনক। 

খোলসী গ্রামের সবুজ আলীর দাবি, গ্রেপ্তার দুই জনকে রিমান্ডে নিলেই হত্যায় জড়িতদের নাম বের হয়ে আসবে। 

এ সময় নিহত মাসুদ রানার বাবা এজাবুল হক ও রায়হানের বাবা ছেলে হত্যার বিচার চেয়ে অঝোরে কেঁদেছেন, কিছু বলতে পারেন নাই। 

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার রেজাউল করিম জানান, কষ্ট থেকে সময় বেঁধে দেওয়া হচ্ছে। কিন্তু সময় বেঁধে কাজ হয় না। বরং আমরা অভিযুক্তদের পেলে এখনই গ্রেপ্তার করবো। পুলিশ অভিযুক্তদের সবার পরিচয় জানে এবং আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

১৭ ডিসেম্বর রাতে মল্লিকপুরে বিজয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে মারা যান খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান। আহত হয় চার জন।

এ ঘটনায় বুধবার (১৯ ডিসেম্বর) ১৮ জনকে আসামি করে নিহত মাসুদ রানার বাবা এজাবুল হক বাদি হয়ে নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার পরপরই মল্লিকপুর গ্রামের আজিজুল ও তাসিম নামে দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়। 

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর