গৃহবধূর ‘ভূত তাড়াতে’ গিয়ে কবিরাজের মৃত্যু

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৯:২৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর ‘ভূত তাড়াতে’ গিয়ে এক কবিরাজ খুন হয়েছেন। স্থানীয়দের ভাষ্য, অদ্ভুত এই কবিরাজির পেছনে রয়েছে পরকীয়া। কবিরাজ ও গৃহবধূকে আপত্তিকর অবস্থায় দেখার পর তার স্বামী সন্তান কুপিয়ে হত্যা করেছে।

রোববার (২ মার্চ) রাতে জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের হরিনগন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মতি তেলী (৪০)। তিনি চৌডালা ইউনিয়নের সাহেবগ্রাম এলাকার মৃত জয়নাল মিস্ত্রির ছেলে।

স্থানীয়রা জানান, ওই কবিরাজ পাশের গ্রাম হরিনগর এলাকায় এক গৃহবধূর ওপর ভূতের আছর হয়েছে বলে চিকিৎসা দিতে যান। তাদের দাবি, ওই নারীর সঙ্গে মতির পরকীয়া চলছিল। তার স্বামী ও সন্তান আপত্তিকর অবস্থা দেখে হাসুয়া দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে ওই নারীর শাশুড়ি মরদেহ দেখে পুলিশে খবর দেয়।  

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ রইস উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে, পরে বিস্তারিত জানা যাবে। মামলা বিষয়টি প্রক্রিয়াধীন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর