কলেজছাত্র হত্যায় হেনরী-জয়সহ ৭৭ জনের নামে মামলা

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৮:৫৭ পিএম

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আসিফ হোসাইনকে (১৯) হত্যার ঘটনায় সাবেক দুই এমপিসহ ৭৭ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে অন্তত ৩০০ জনকে।

আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী।

রোববার (২৩ মার্চ) সকাল ১০টায় সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন নিহত আসিফের মা আসমানী খাতুন।

নিহত আসিফ হোসাইন সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা পুনর্বাসন মহল্লার নজরুল ইসলাম ও আসমানী খাতুনের ছেলে। তিনি সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) হুমায়ুন কবীর কর্নেল জানান, আদালত মামলাটি শুনানি করে এজাহার নিতে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীরকে নির্দেশ দিয়েছেন।

এদিকে জয়-হেনরী ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর বারী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান শিরাজী, কাজীপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল হান্নান, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই ভুট্টো, চৌহালী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কামরুল হায়দার মুন্না, সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, আসিফ ও তার বন্ধু শাহীন শেখ বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় কর্মী ছিল। ২০২৪ সালের চার আগস্ট সকালে ছাত্র সমন্বয়কদের ডাকে আসিফ আন্দোলনে যেতে বাড়ি থেকে বের হয়। তারা শহরের চৌরাস্তা মোড়ে ছাত্র আন্দোলনে অংশ নেয়। দুপুর দুইটার দিকে শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় ও হেনরীর নেতৃত্বে হামলা চালায়। এসময় আসিফ ও শাহীনকে হত্যার পর মরদেহ হেনরী বাড়ির বাথরুমে লুকিয়ে রাখে। পরে গান পাউডার দিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। আসিফের মরদেহ ডিএনএ টেস্টের পর গত চার মার্চ পরিবারে ফেরত দেওয়া হয়। 

একাত্তর/এসি
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর