চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ১৩

আপডেট : ০৯ মে ২০২৫, ০৪:৪৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র এবং পলাতক পুলিশের সাবেক ডিআইজি’র দেহরক্ষীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) দিনগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার রেজাউল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারদের মধ্যে আছেন -নাচোল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু, পলাতক সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের সাবেক দেহরক্ষী ও ঘনিষ্ঠজন আল মামুন, নাচোল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারিক আলি এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের আস্থা ভাজন হিসেবে পরিচিত হাম্মাদ আলী।

পুলিশ জানিয়েছে, হাম্মাদ আলীর বিরুদ্ধে ৫ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সরকারি মালখানা লুটপাটের অভিযোগ রয়েছে এবং ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে একটি বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় নাচোল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু, নাচোল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারিক আলিসহ পাঁচ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শিবগঞ্জ থানা পুলিশের সাবেক ডিআইজি নুরুল ইসলামের দেহরক্ষী ও তার সহযোগী আল-মামুনকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের বাড়ি থেকে আটক করা হয়।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, পৌর এলাকার মর্দানা গ্রামে দায়ের হওয়া একটি বিস্ফোরক আইনের মামলায় দীর্ঘদিন ধরে পলাতক দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে মামুনকে।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার রেজাউল করিম জানান, গ্রেপ্তারদের নিজ নিজ থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।

একাত্তর/আরএ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর