রাজশাহীতে এক পরিবারের চার জনের মরদেহ, চিরকূট উদ্ধার

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০১:২২ পিএম

রাজশাহীতে নিজ ঘর থেকে এক দম্পতি ও তাদের দুই সন্তানসহ চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে একটি চিরকূট পাওয়া গেছে। এতে দাবি করা হয়েছে, ‘আমরা মরে গেলাম ঋণের দায়ে, খাবারের অভাবে’। 

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে জেলার পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশেখর এলাকায় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- স্বামী মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩), মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম স্থানীয় খড়খড়ি উচ্চ বিদয়ালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

সজনরা জানান, সকালে তারা ঘুম থেকে না উঠলে দরজার কড়া নাড়া হয়। তাতেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডাকা হয়। তারা এসে ঘরের উপরে টিনের চালের ফাঁক দিয়ে দেখেন দুই ঘরে চার জনের মরদেহ পড়ে আছে।

স্থানীয়রা জানান, মনিরুল দিনমজুরের কাজ করতেন। আমার জানা মতে, তার ঋণ আছে। তারা মাটির ঘরে বসবাস করেন। পরিবারে চার জন সদস্যই মারা গেছেন। এর মধ্যে উত্তরের ঘরে মা ও মেয়ে, আর দক্ষিণের ঘরে ছেলে ও বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলছিলো।

এদিকে মরদেহের পাশ থেকে হাতে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তাতে মনিরুল স্ত্রী-সন্তানদের হত্যার পর নিজের আত্মহত্যার কথা উল্লেখ করেছেন। ঋণ আর আর্থিক সঙ্কটের কথাও এতে বলা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিরকূটের ব্যাপারে পরে বিস্তারিত জানাতে পারবো।

একাত্তর/এসি
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর