বগুড়ায় গভীর রাতে দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণ লুট

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম

বগুড়ায় গভীর রাতে এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির আগে ওই ব্যবসায়ী ও কয়েকজন প্রতিবেশীর ঘরের দরজা বাইরে থেকে আটকে দেওয়া হয়। গৃহস্থের অভিযোগ, দম্পতিকে মারধর করে নগদ দুই লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণের গহনা লুট করা হয়েছে। পরে ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে জেলার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

ভক্তরাম বিশ্বাসের ছেলে পঙ্কজ বিশ্বাস জানান, বুধবার রাত দুইটার পর বাড়ির গোয়াল ঘর থেকে গরুর ডাক শুনে ঘরের দরজা খুলে বের হতেই মুখোশ পড়া ১৫-১৬ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে। 

তিনি জানান, ডাকাতদল বাবা ভক্তরাম বিশ্বাস ও মা সবিতা রানী দাসকে মারধর করে ঘরে রাখা সিন্দুক ভেঙে ১০ ভরি স্বর্ণের গহনা ও নগদ দুই লাখ টাকা লুট করে। 

তিনি আরও জানান, ডাকাতদল আমার ঘরের দরজা বাহির থেকে আটকিয়ে দেয় এবং প্রতিবেশী আরো কয়েকটি বাড়ির ঘরের দরজা বাহির থেকে আটকিয়ে দেয়। আমাদের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এলে ডাকাতদল দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ডাকাতি করার আগে তারা গ্রামের একটি ফাঁকা মাঠে বসে ককটেল তৈরি করেছে।  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর ফাঁকা মাঠ থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। 

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

একাত্তর/এসি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগর সংলগ্ন সোনারচরের বড় খাল এলাকায় ডাকাতির অভিযোগে ৯ জন জেলেকে ধরে নৌপুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী জেলেরা।
বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর