ভোট ডাকাতির বিরুদ্ধে জবাব দেওয়ার সময় এসেছে: তারেক রহমান

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা ভোট ডাকাতির বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলো, তারাসহ অনেক মানুষ নির্যাতিত হয়েছিলো। তাদের জবাব দেওয়ার সময় এসেছে। পাশাপাশি যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের ‘গুপ্ত’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প নগরীতে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 

তারেক রহমান বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। সব ধর্মের মানুষকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে। জনগণের কাছে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা করতে পারলেই এটা সম্ভব। দেশ গড়তে হবে সবাইকে নিয়ে। এজন্য সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

উত্তরাঞ্চলকে কৃষি নির্ভর অঞ্চল হিসেবে গড়তে চাই উল্লেখ করে তিনি বলেন, সিরাজগঞ্জ ও পাবনায় কৃষিসহ বিভিন্ন কল-কারখানা আছে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে তরুণদের ভাগ্য উন্নয়নে করতে হবে। এই দুই জেলার তাঁত পণ্য সারাবিশ্বে ছড়িয়ে দিতে চাই। 

নারীদের স্বাবলম্বী করার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আগামীতে বিএনপি সরকারে গেলে মায়েদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চায়। এ কারণে বিএনপি ফ্যামিলি কার্ড করে দেবে। আমরা কৃষকদেরও কার্ড করে দিতে চাই।

এসময় ধানের শীষে ভোট দিয়ে দেশ গঠনে সবাইকে পাশে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ইমাম, মুয়াজ্জিনসহ সব ধর্মের ধর্মীয় গুরুদের পাশে থাকতে চায় বিএনপি।

তিনি বলেন, বাংলাদেশে মানুষ এখন দেখতে চায়- কোন রাজনৈতিক দল দেশের জন্য ভালো কাজ কী করতে চায়। তারা আর নীতিকথায় বিশ্বাসী নয়। সেই বিশ্বাসকে মূল্যায়ন করতে হবে।

বাংলাদেশের প্রত্যেকটি মানুষ নিরাপদে থাকতে পারে- এটাই আমাদের শপথ উল্লেখ বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে, কেউ আর ষড়যন্ত্র করে জুলাই-আগস্টের চেতনাকে ছিনিয়ে নিতে না পারে।

এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যাদের অভিজ্ঞতা আছে দেশ এগিয়ে নেওয়ার, আর কোনো দল নেই, যোগ করেন তিনি। বলেন, মানুষ তার ওপরই ভরসা করে, যে কখনও বিপদে ফেলে রেখে যায়নি। সেটা একমাত্র বিএনপিই করেছে। তবে আমাদের সতর্ক থাকতে হবে, যাতে কেউ ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, ষড়যন্ত্র করে স্তব্ধ করে দিতে না পারে। 

তারেক রহমান বলেন, যারা এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের দেখলেই বলবেন, তোমরা গুপ্ত, তোমরা পালিয়ে যাওয়াদের সঙ্গে দলে দলে মিশে ছিলো। 

আমরা মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই উল্লেখ করে তিনি বলেন, কথা একটাই কাজ একটাই, করবো কাজ গড় দেশ, সবার আগে বাংলাদেশ। জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে গেলে মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।

এদিন সিরাজগঞ্জের জনসভা শেষে বিকেল সোয়া পাঁটার দিকে টাঙ্গাইলের পথে রওনা হয়েছে তারেক রহমান। সেখানে এক জনসভায় বক্তব্য রাখবেন। টাঙ্গাইল সফরের মধ্যদিয়ে শেষ হবে তারা উত্তরাঞ্চল সফর। টাঙ্গাইলের জনসভা শেষে ঢাকার গুলশানে নিজ বাসভবনে ফিরবেন তিনি।

একাত্তর/এসি
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর